

Mar 27, 2026
২২ কাঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা বাড়াচ্ছে তিপ্রা মথা। আজ কালি খলা ভিসি এলাকায় সংগঠনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের নেতাকর্মীরা।এই সভা থেকে সিপাহীজলা জেলার টিসিএফ ব্লক সভাপতি তথা যুব নেতা ইব্রাহিম খলিল সিপিএমকে কড়া ভাষায় আক্রমণ করেন। তাঁর অভিযোগ, গত ২৫ বছর ধরে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে শুধুমাত্র ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে সিপিএম। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই ধরনের রাজনৈতিক বক্তব্যে ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠছে এলাকার রাজনীতি।