ত্রিপুরা
img

ambasa নৃশংসতা ধর্ষিতা শিশুর পাশে শিশু অধিকার কমিশন

জানা গেছে, বাবার দ্বারাই ধর্ষণের শিকার হয় ওই নাবালিকা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।এদিন ত্রিপুরা শিশু অধিকার কমিশনের প্রতিনিধি দল জিবি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেন।পাশাপাশি, শিশুটির সঠিক চিকিৎসা ও মানসিক সহায়তা নিশ্চিত করার বিষয়েও জোর দেন কমিশনের সদস্যরা। এই মর্মান্তিক ঘটনায় গোটা রাজ্য জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসনের তরফে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেওয়া হয়েছে।