

Mar 27, 2026
শুক্রবার তুলসীরাম কামি এলাকায় আয়োজিত এই উঠান সভায় উপস্থিত ছিলেন ২০ কিল্লা-বাগমা টিটিএএডিসি কেন্দ্রের তিপ্রা মথা পার্টির প্রার্থী পূর্ণচন্দ্র জমাতিয়া।সভায় তিনি দলীয় কর্মী-সমর্থক এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়নের সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।এই উঠান সভায় বিপুল সংখ্যক কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রার্থীর বক্তব্যে ইতিবাচক সাড়া মেলে স্থানীয়দের মধ্যে। আসন্ন নির্বাচনের আগে এই ধরনের জনসংযোগ কর্মসূচি যে রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে, তা বলাই বাহুল্য।