

Mar 27, 2026
ঘটনাটি সদর মহকুমা রেঞ্জের আমতলী বিট অফিসের অধীন প্রীতিলতা এলাকার জঙ্গলে। বনদপ্তরের কর্মীরা গোপন সূত্রে খবর পেয়ে ওই জঙ্গলে অভিযান চালায়।অভিযান চালিয়ে বনদপ্তর উদ্ধার করে অবৈধ কাঠ চেরাইয়ের জন্য ব্যবহৃত জেনারেটার, একটি সমিল এবং প্রচুর পরিমাণে মূল্যবান গাছের লগ।তবে বনদপ্তরের অভিযানের আঁচ পেয়ে বনদস্যুরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বনসম্পদ রক্ষায় বনদপ্তরের এই অভিযান ভবিষ্যতেও জারি থাকবে বলেই জানিয়েছে প্রশাসন।