

Mar 27, 2026
এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৩টি পরিবারের মোট ৩৯ জন ভোটার তিপ্রা মথা পার্টিতে যোগদান করেন। উপস্থিত ছিলেন রাইমাভ্যালি কেন্দ্রের তিপ্রা মথা প্রার্থী ধনঞ্জয় ত্রিপুরা, প্রাক্তন এক্সিকিউটিভ মেম্বার রাজেশ ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্ব।নতুন সদস্যদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেওয়া হয় এবং আগামী দিনে একসঙ্গে কাজ করার আহ্বান জানান নেতৃত্ব। এই যোগদান কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।