
শুক্রবার ওয়েস্ট জরুলবাসাই ভিলেজ কমিটি এলাকায় প্রার্থী গীতা দেববর্মার প্রচার চলাকালীন এই উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, কিছু বিজেপি সমর্থকের হাতে তিপ্রা মথার কর্মী-সমর্থকরা আক্রান্ত হন। মারধরের পাশাপাশি গুলি চালানোর অভিযোগও উঠেছে।অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে যে, তিপ্রা মথার কর্মী-সমর্থকরা এক বিজেপি কর্মীর দোকানঘর ভাঙচুর করেছেন।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান প্রার্থী গীতা দেববর্মা। পাশাপাশি এলাকায় যান বিধায়ক মানব দেববর্মা এবং প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাটিয়া।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। নির্বাচনের আগে এই ঘটনায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।