

Mar 27, 2026
ঘটনাটি গণরাজ চৌমুনির একটি পেট্রোল পাম্পে। অভিযোগ, ড্রাম ভর্তি করে ডিজেল ও পেট্রোল নিয়ে যাচ্ছিল কিছু অসাধু ব্যবসায়ী।এই পুরো ঘটনার ছবি তুলতে গেলে সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন পেট্রোল পাম্পের কর্মীরা। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে বলে জানা গেছে।প্রশ্ন উঠছে, প্রশাসনের নজরদারির মধ্যেই কীভাবে চলছে এই ধরনের কালোবাজারি? ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন দেখার, এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ নেওয়া হয়।