

Mar 28, 2026
শুক্রবার গভীর রাতে মধুপুর থানার অন্তর্গত কোনাবন এলাকা থেকে প্রসেনজিৎ দেবনাথ নামে এক যুবক একটি পিকআপ গাড়িতে করে শুকনো গাঁজা পাচারের চেষ্টা করছিল বলে জানা গেছে।গোপন সূত্রে খবর পেয়ে আমতলী থানার পুলিশ অভিযান চালায়। তল্লাশি করে গাড়ি থেকে ১৭টি প্যাকেটে মোট ৫৭৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।পুলিশ গাড়ির চালক প্রসেনজিৎ দেবনাথকে আটক করে। জানা গেছে, তার বাড়ি মধুপুর থানার অন্তর্গত এলাকায়। এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।