
অভিযুক্তের নাম দ্বীপ গোলাপ দাস, ওরফে ডেভিড। তিনি ওএনজিসিতে জুনিয়র ফায়ারম্যান পদে কর্মরত বলে জানা গেছে।অভিযোগ, গত ২৩ মার্চ আমতলী থানার অন্তর্গত ওএনজিসি কলোনি এলাকায় খেলতে গিয়ে ৮ বছরের এক নাবালিকা শিশুর দ্বারা অভিযুক্তের ব্যক্তিগত গাড়িতে রং লেগে যায়। এরপরই উত্তেজিত হয়ে অভিযুক্ত শিশুটির গলা টিপে ধরে এবং মারধর করে বলে অভিযোগ।ঘটনার পর শিশুটির পরিবারের পক্ষ থেকে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।এরপর পুলিশ ২৫/২০২৬ নম্বর মামলায় ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারার পাশাপাশি পক্সো আইনে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করে। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশু সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে।