ত্রিপুরা
img

দক্ষিণ জেলায় ADC ভোটে কড়া নিরাপত্তা, রোড মার্চ প্রশাসনের

এডিসি নির্বাচনকে ঘিরে দক্ষিণ জেলায় নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে ৯ নম্বর ও ১৪ নম্বর টিএসআর ব্যাটেলিয়নের যৌথ উদ্যোগে এক বৃহৎ রোড মার্চ অনুষ্ঠিত হয়। জেলা শাসক, মহকুমা শাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে এই রোড মার্চে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও-সহ একাধিক আধিকারিক।টিএসআর ৯ নম্বর ব্যাটেলিয়নের ডেপুটি কমান্ডেন্ট বনোজ বরন দাস সহ অন্যান্য জওয়ানদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্ধারিত রুট ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করে বাহিনী এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার বার্তা পৌঁছে দেয়।প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে কোনও ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না এবং প্রতিটি ভোটার যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।