ত্রিপুরা
img

ধর্মনগরে কংগ্রেসের জোরদার প্রচার

আসন্ন ৫৬ নং ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে ঘিরে রবিবার সকালে কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যির সমর্থনে বিভিন্ন এলাকায় প্রচার চালানো হয়। এই কর্মসূচিতে অংশ নেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি দীগবিজয় চক্রবর্তী সহ অন্যান্য নেতা-কর্মীরা। সকাল থেকেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সমর্থন চান এবং স্থানীয় সমস্যার কথাও শোনেন তারা।অন্যদিকে, কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যি জানান, এলাকার উন্নয়ন ও মানুষের স্বার্থেই তিনি কাজ করতে চান। উপনির্বাচনকে কেন্দ্র করে ধর্মনগরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে, মাঠে নেমেছে সব দলই।