ত্রিপুরা
img

এডিসি নির্বাচন ঘিরে তিনদলীয় জোটের সাংবাদিক সম্মেলন

আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে তিনদলীয় জোট গঠনের ঘোষণা করল কংগ্রেস, টিপিপি ও গণমঞ্চ। আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে যৌথ সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দেন তিন দলের নেতারা।
ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি Ashish Kumar Saha বলেন, বর্তমান পরিস্থিতিতে শাসক দলের মোকাবিলা করতেই এই জোট গঠন করা হয়েছে। তিনি অভিযোগ করেন, গত আট বছরে রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয়েছে এবং বিরোধী দলগুলোর উপর নানা ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে।তিনি আরও বলেন, আগামী ৯ এপ্রিল ধর্মনগর উপনির্বাচন এবং ১২ এপ্রিল এডিসি নির্বাচন—দুই ক্ষেত্রেই তিনটি দল একসঙ্গে লড়াই করবে। ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বানও জানান তিনিএই সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন মুখপাত্র প্রবীর চক্রবর্তী, আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া এবং প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী।টিপিপির তরফে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রবীণ সিংহ, সম্পাদক রিজিয়া খাতুন এবং সন্দীপ রঞ্জন দত্ত।অন্যদিকে গণমঞ্চের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রদ্যোত নারায়ণ মজুমদার এবং সভাপতি জীবন ভৌমিক।
তিনদলীয় জোটের নেতাদের দাবি, ঐক্যবদ্ধভাবে লড়াই করে গণতন্ত্র রক্ষা ও শাসক দলের বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা হবে এবারের নির্বাচনে।