ত্রিপুরা
img

পুলিশের জালে গাঁজা পাচারকারী, উদ্ধার ২২ কেজি গাঁজা

মাদক বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ২২ কেজি শুকনো গাঁজাসহ এক গাঁজা পাচারকারীকে আটক করা হয়েছে। ধৃত ব্যক্তিকে সোমবার আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার সন্ধ্যায় আমতলী থানার পুলিশের হাতে ধরা পড়ে এক গাঁজা পাচারকারী। পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।এই ঘটনায় গাড়ির মালিক তথা গাঁজা পাচারকারী বিপ্লব চক্রবর্তী ওরফে রোকি নামে এক যুবককে আটক করে পুলিশ।আমতলী থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন, উদ্ধারকৃত শুকনো গাঁজার বাজার মূল্য আনুমানিক প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকার মত।ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে এনডিপিএস আইনে একটি মামলা নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে।ধৃত গাঁজা পাচারকারী বিপ্লব চক্রবর্তীকে সোমবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের এই অভিযানে আবারও সামনে এলো মাদক পাচারের চক্র। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে আমতলী থানার পুলিশ