ত্রিপুরা
img

চুরাইবাড়ি থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবক

উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থেকে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। ।
পরিবারের দাবি, তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন।নিখোঁজ যুবকের মা সাবিত্রী দাস জানান, চৌদ্দ দিন আগে অপু দাস বাড়ি থেকে গৌহাটি যাওয়ার কথা বলে বেরিয়ে পড়েন। তবে তিনি প্রায়ই এ ধরনের কথা বলায় পরিবার বিষয়টিকে গুরুত্ব দেয়নি।পরে দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে তিনি চুরাইবাড়ি রেলস্টেশন থেকে ট্রেনে উঠে কোথায় চলে যান, তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর পরিবারের পক্ষ থেকে চুরাইবাড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।
পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি অপু দাসের সন্ধান পেয়ে থাকেন তাহলে যোগাযোগ করার জন্য।