ত্রিপুরা
img

ধর্মনগর উপনির্বাচন ঘিরে জিতেন্দ্র চৌধুরীর সাংবাদিক সম্মেলন

আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে চলা ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে সিপিএমের প্রচার কার্যক্রম জোরদার হয়েছে। রবিবার একদিনের সফরে ধর্মনগরে এসে সিপিএম প্রার্থী Amitabha Dutta-র সমর্থনে সাংবাদিক সম্মেলন করেন বিরোধী দলনেতা Jitendra Chaudhury।
ধর্মনগর সিপিআই(এম) মহকুমা কমিটির পার্টি অফিসে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন। তার অভিযোগ, গত আট বছরে রাজ্যে অরাজকতা, সন্ত্রাস এবং অনৈতিক কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ধর্মনগর মহকুমাতেও একই পরিস্থিতি প্রতিফলিত হচ্ছে বলেও দাবি করেন তিনি।তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে আহ্বান জানান, হাতুড়ি-কাস্তে প্রতীকে ভোট দিয়ে সিপিএম প্রার্থী অমিতাভ দত্তকে বিপুল ভোটে জয়ী করে বিধানসভায় পাঠানোর জন্য।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা সিপিএম কমিটির সম্পাদক রতন রায়, কুর্তি-কদমতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইসলাম উদ্দিন সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।