
পশ্চিম ত্রিপুরা জেলায় হরেন্দ্রনগর চা বাগানে উদযাপিত হলো ‘চা ও ঝুমুর–২০২৬’ অনুষ্ঠান। তথ্য ও সংস্কৃতি দপ্তর, পশ্চিম জেলা পরিষদ এবং ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট অতিথি।
পশ্চিম ত্রিপুরা জেলার বামুটিয়া আরডি ব্লকের অন্তর্গত হরেন্দ্রনগর চা বাগানের গণেশ চৌধুরী পাড়া জে বি স্কুল চত্বরে আয়োজিত হয় ‘চা ও ঝুমুর–২০২৬’ অনুষ্ঠান।পশ্চিম জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তর, পশ্চিম জেলা পরিষদ এবং Tripura Tea Development Corporation Limited-এর উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ এবং তথ্য সংস্কৃতি দপ্তরের ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে চা বাগানের শ্রমিকদের সম্মান জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি ঝুমুর নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
এই অনুষ্ঠানের মাধ্যমে চা শ্রমিকদের অবদানকে সম্মান জানানো এবং চা বাগানের সংস্কৃতিকে তুলে ধরার উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত অতিথিরা।