
কামালঘাটে গঙ্গা স্নান মেলার আড়ালে প্রকাশ্যে ঝান্ডি–মুন্ডা জুয়ার আসর বসার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জাতীয় সড়কের পাশে লোহর নদীর পাড়ে আজ একদিনব্যাপী এই জুয়ার আসর চলছে বলে অভিযোগ উঠেছে।
কামালঘাট এলাকায় ১০৮ (বি) নম্বর জাতীয় সড়কের পাশে লোহর নদীর পাড়ে গঙ্গা স্নান মেলার নামে দুই দিনব্যাপী ঝান্ডি–মুন্ডা জুয়ার আসর বসানো হয়েছে। অভিযোগ, স্থানীয় প্রভাবশালীর তত্ত্বাবধানে এই জুয়ার আসর পরিচালিত হচ্ছে।লেফুঙ্গা থানার পক্ষ থেকে কিছুটা গড়িমসি দেখা গেলেও পরে আর্থিক লেনদেনের মাধ্যমে থানা ম্যানেজ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এমনকি এই জুয়ার আসরের সময় এলাকায় পুলিশের উপস্থিতিও লক্ষ্য করা গেছে বলে দাবি স্থানীয়দের।ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে এ ধরনের সমাজবিরোধী কার্যকলাপ চলায় এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
এখন দেখার বিষয়, এই অভিযোগ সামনে আসার পর প্রশাসন বা পুলিশ মহল কোনো পদক্ষেপ গ্রহণ করে কি না।