
রাজধানী আগরতলার বোধজংনগর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে দুই নাবালক। দ্রুতগতির একটি টিপার লরির সঙ্গে স্কুটির সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার বোধজংনগর থানা সংলগ্ন এলাকায় একটি স্কুটির সঙ্গে দ্রুতগামী টিপার লরির মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হয় দুই নাবালক। আহতরা হল বিশেষ দাস এবং দীপ দাস।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। তারা দ্রুত উদ্ধার করে আহত দুই নাবালককে আগরতলার জিবি হাসপাতালে পাঠায়।বর্তমানে জিবি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। চিকিৎসক সূত্রে জানা গেছে, দুই কিশোরের অবস্থাই আশঙ্কাজনক।এদিকে ঘটনার পর পুলিশ ঘাতক টিপার গাড়িটিকে আটক করেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।