ত্রিপুরা
img

কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক • রাজ্য সরকারের বাজেটকে আক্রমণ কংগ্রেসের

রাজ্য সরকারের উপস্থাপিত বাজেটকে তীব্র সমালোচনা করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এই ইস্যুতে কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে দলের অবস্থান স্পষ্ট করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
মঙ্গলবার আগরতলায় কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের সদ্য ঘোষিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে তীব্র সমালোচনা করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশীষ কুমার সাহা।তিনি অভিযোগ করেন, এই বাজেটে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক এবং বেকার যুবকদের জন্য উল্লেখযোগ্য কোনও দিশা দেখানো হয়নি।সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, রাজ্যের উন্নয়নের নামে বাজেটে অনেক প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে সাধারণ মানুষের সমস্যার কোনও সমাধান এতে নেই।
সব মিলিয়ে রাজ্য সরকারের বাজেটকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।