ত্রিপুরা
img

আগরতলায় জব ফেয়ার ১৩৩ বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ

বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে আগরতলায় অনুষ্ঠিত হলো জব ফেয়ার। ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় এই জব ফেয়ারের আয়োজন করা হয়।
মঙ্গলবার আগরতলাস্থিত শ্রম ভবন প্রাঙ্গণে রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ও ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, আগরতলার ব্যবস্থাপনায় এই জব ফেয়ারের আয়োজন করা হয়।এই জব ফেয়ারে বিভিন্ন ক্ষেত্রের মোট ১৩৩টি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ নিয়ে উপস্থিত হয় সংস্থাগুলি। চাকরির আশায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু বেকার যুবক-যুবতী এই জব ফেয়ারে অংশগ্রহণ করেন।প্রার্থীরা সরাসরি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে সাক্ষাৎকার দেন এবং নিজেদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে আবেদন করার সুযোগ পান। এই উদ্যোগের ফলে বহু বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের নতুন পথ খুলে যাবে বলে আশা করা হচ্ছে।
রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের জব ফেয়ারের আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।