ত্রিপুরা
img

১৩ এপ্রিল এডিসি নির্বাচন, ১৭ এপ্রিল গণনা ও ফল ঘোষণা

ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অর্থাৎ এডিসি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। 
মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বা এডিসি নির্বাচন আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে ১৭ এপ্রিল হবে ভোট গণনা এবং সেদিনই ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল।
নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানানো হয় কমিশনের তরফে।