
পবিত্র রমজান মাসকে সামনে রেখে তেলিয়ামুড়ায় আয়োজন করা হল এক সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল। ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করতে এই উদ্যোগ গ্রহণ করে ক্ষিতীশ দেব মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি।
ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও মজবুত করার লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও এই উদ্যোগ গ্রহণ করা হয়।ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী ভাস্কর দেব, সোসাইটির সভাপতি ক্ষীরোদ রঞ্জন দেব, মসজিদের ইমাম আব্দুল করিম পাটোয়ারী, তেলিয়ামুড়ার বিশিষ্ট নাগরিক মলয় দেব, নারায়ণ দত্ত, কার্তিক দাস, অমৃত দাস, সত্যব্রত দাস সহ কমিটির অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত সকলেই একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।উল্লেখ্য, গত পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে এই ইফতার মাহফিলের আয়োজন করে আসছে ক্ষিতীশ দেব মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি। শুধু ইফতার নয়, সারা বছর জুড়েই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এই সংগঠন।
এদিনের অনুষ্ঠানের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে বলে মত প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা।