Category not found!
img

সিট্যুর রাজ্য কমিটির সদস্য সজিব কুমার সিংহ যোগ দিলেন বিজেপিতে

ত্রিপুরার রাজনীতিতে আবারও ভাঙন সিপিএমে। দীর্ঘদিনের পোড়খাওয়া সিপিএম নেতা এবং সিট্যুর রাজ্য কমিটির সদস্য সজিব কুমার সিংহ দল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। রবিবার কদমতলা-কুর্তি বিধানসভার পূর্ব ফুলবাড়ী গ্রামে এক সমর্থনী সভার মধ্য দিয়ে তিনি পদ্ম শিবিরে নাম লেখান।রবিবার  উত্তর জেলার চুরাইবাড়ি এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে সিপিএমের সঙ্গে যুক্ত থাকা সিট্যুর রাজ্য কমিটির সদস্য সজিব কুমার সিংহ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। কদমতলা-কুর্তি বিধানসভার ৪৬ নম্বর বুথের অন্তর্গত পূর্ব ফুলবাড়ী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে তার নিজ বাড়িতে আয়োজিত এক সমর্থনী সভার মাধ্যমে এই যোগদান সম্পন্ন হয়।পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ এবং কদমতলা মন্ডল সম্পাদক সুভাষ দাস দলীয় পতাকা তুলে দিয়ে তাকে বিজেপিতে স্বাগত জানান।জানা গেছে, সজিব কুমার সিংহ দীর্ঘদিন ধরে সিপিএমের চুরাইবাড়ি জুন কমিটির সভাপতি এবং বুদ্ধ পাড়া ব্রাঞ্চ সদস্য হিসেবে কাজ করছিলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে কাজ করলেও দল থেকে তিনি যথাযথ মর্যাদা পাননি।তিনি আরও বলেন, দেশের প্রধানমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিজেপির উন্নয়নমূলক কর্মসূচিতে শামিল হতে চান।এদিকে এই যোগদানের পিছনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন উত্তর জেলা যুব মোর্চার সম্পাদক সিদ্ধার্থ সিংহ।এদিনের সভায় বক্তব্য রাখেন পঞ্চায়েত সমিতির সদস্য হাসিম তালুকদার, যুব মোর্চার উত্তর জেলার ইনচার্জ জন্মদিন কানু সহ উস্তার আলী প্রমুখরা।