
আসামের পাথারকান্দি এলাকার বৈঠাখালে নতুন সমজেলা কার্যালয় ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টার নির্মাণের উদ্যোগ নিল রাজ্য সরকার। ভার্চুয়াল মাধ্যমে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের ফলক উন্মোচন করেন আসামের মুখ্যমন্ত্রী Himanta Biswa
শনিবার Narendra Modi–এর একটি অনুষ্ঠানে অংশগ্রহণের পর শিলচর মিনি সচিবালয় ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে পাথারকান্দির বৈঠাখালে প্রস্তাবিত সমজেলা কার্যালয় এবং স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের ফলক উন্মোচন করেন তিনি।জানা গেছে, প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আসাম স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। পাশাপাশি বৈঠাখাল চা বাগানের ৮ নম্বর জাতীয় সড়কের সংলগ্ন প্রায় ১২ বিঘা জমিতে ১৯ কোটি ৪২ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে গড়ে উঠবে সমজেলা কার্যালয়ের ভবন।
প্রকল্প ঘোষণার পর এলাকায় খুশির পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বিধায়ক ও মন্ত্রী Krishnendu Paul সহ এলাকার জনপ্রতিনিধিরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল ফলক উন্মোচনের পর বৈদিক রীতি মেনে ভূমি পূজনের মাধ্যমে নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
ভার্চুয়াল মাধ্যমে প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী