
জনজাতি মহিলাদের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগ নিলেন ২৬ বীরচন্দ্র কলসি কেন্দ্রের এমডিসি সঞ্জীব রিয়াং। তার উদ্যোগে শান্তিরবাজার এলাকায় আয়োজন করা হলো রিগনাই বিতরণ কর্মসূচি।
শান্তিরবাজার বিধানসভা এলাকার তাকমা ছড়া এডিসি ভিলেজের ৩ নম্বর বুথের অন্তর্গত তৈই পারচুং পাড়ায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন বহু জনজাতি মহিলাদের হাতে রিগনাই তুলে দেন এমডিসি সঞ্জীব রিয়াং।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য করুণা রিয়াং, মন্ডলের সহ-সভাপতি রামেশ রিয়াং, সংখ্যালঘু মোর্চার নেতা জাকির হোসেন সহ অন্যান্য নেতৃত্ব।
রিগনাই পেয়ে এলাকার জনজাতি মহিলারা আনন্দ প্রকাশ করেন। এমডিসি সঞ্জীব রিয়াং জানান, ভবিষ্যতেও তিনি এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত রাখবেন।