ত্রিপুরা
img

আগরতলা রেলস্টেশনে ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল জিআরপি ও আরপিএফ। আগরতলা রেলওয়ে স্টেশনে যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে এবং দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার আগরতলা রেলওয়ে স্টেশনে জিআরপি ও আরপিএফের যৌথ অভিযানে প্রায় সাড়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে আব্দুল কাদির ও দীপক সরকার নামে দুই ব্যক্তিকে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে জিআরপি থানার পুলিশ।