ত্রিপুরা
img

ক্যান্সার হাসপাতালের বাথরুমে রোগীর মৃতদেহ উদ্ধার

রাজ্যের ক্যান্সার হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা। বাথরুম থেকে এক রোগীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালে।
জানা গেছে, মৃত ব্যক্তির নাম রাকেশ দেববর্মা। তিনি সিমনা তমকারি এলাকার বাসিন্দা ছিলেন এবং চিকিৎসার জন্য ক্যান্সার হাসপাতালে ভর্তি ছিলেন।হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ধরে বাথরুমের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় হাসপাতাল কর্মীদের। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকলে রাকেশ দেববর্মাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে।