ত্রিপুরা
img

ধর্মনগর উপনির্বাচন ঘিরে সিপিএমের সাংবাদিক সম্মেলন

আসন্ন ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে সাংবাদিক সম্মেলন করল সিপিএম। শনিবার ধর্মনগর মহকুমা অফিসে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য অভিজিৎ দে, সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা ৫৬ ধর্মনগর উপনির্বাচনের সিপিএম প্রার্থী অমিতাভ দত্ত, ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক রতন রায় সহ অন্যান্য নেতৃত্ব।নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন উপনির্বাচনে সিপিএম প্রার্থী অমিতাভ দত্তকে জয়ী করতে দলীয় কর্মী-সমর্থকরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। ধর্মনগরের সাধারণ মানুষের কাছে সিপিএম প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বানও জানানো হয়।এদিকে সাংবাদিক সম্মেলনে অমিতাভ দত্ত অভিযোগ করেন, গত ১২ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে জোহুর উদ্দিন নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে ধর্মনগর টাউন ইদগাহর জমি দখলের অভিযোগ তুলে পোস্ট করেছেন। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
অমিতাভ দত্ত জানান, আগামী ৭ দিনের মধ্যে ওই ব্যক্তি যদি প্রকাশ্যে ক্ষমা না চান বা অভিযোগ প্রত্যাহার না করেন, তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।