ত্রিপুরা
img

শুরু ২৪তম স্টেট মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ

মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে শুরু হলো দুদিনব্যাপী ২৪তম স্টেট মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৬।
শনিবার বাধারঘাটের দেবভক্তি জামাতিয়া সিন্থেটিক অ্যাথলেটিক্স ট্র্যাক, ডি.ডি.এস.এস. কমপ্লেক্সে এই প্রতিযোগিতার সূচনা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন আগরতলার মেয়র দীপক মজুমদার।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ, মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার পৃষ্ঠপোষক সঞ্জয় পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত অ্যাথলেটরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। আয়োজকদের আশা, এই প্রতিযোগিতা রাজ্যে ক্রীড়া চর্চাকে আরও উৎসাহিত করবে।