ত্রিপুরা
img

অদ্বৈত মল্লবর্মণের জন্মবার্ষিকী ও আম্বেদকর মেধাবৃত্তি প্রদান

খোয়াই জেলায় মহান সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠান। একই সঙ্গে মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ড. ভীমরাও রামজি আম্বেদকর মেধাবৃত্তি।
কল্যাণপুরের লোটাস কমিউনিটি হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক তথা এসসি কর্পোরেশনের চেয়ারম্যান পিনাকী দাস চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিক উত্তম দাস বৈষ্ণব সহ অন্যান্য অতিথিরা।অনুষ্ঠানে মহান সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে ড. আম্বেদকর মেধাবৃত্তি তুলে দেওয়া হয়।
এছাড়াও জেলা ওয়েলফেয়ার দপ্তরের উদ্যোগে তপশিলি সম্প্রদায়ের বিভিন্ন সুবিধাভোগীদের হাতে পুরস্কার ও সহায়তা সামগ্রী প্রদান করা হয়। বক্তারা জানান, শিক্ষার প্রসার ও সমাজের অগ্রগতির জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।