
বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ বি রোডের উদ্যোগে ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর নিকট ডেপুটেশন প্রদান করা হয়।
শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরতেই এই ডেপুটেশন প্রদান করা হয় বলে জানান সংগঠনের প্রতিনিধিরা। এদিন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে লিখিতভাবে তাদের দাবি ও সমস্যাগুলি বিরোধী দলনেতার কাছে উপস্থাপন করা হয়।ডেপুটেশন গ্রহণ করে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন বলে জানা গেছে। শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও তিনি জানান।
শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আগামী দিনে আরও আন্দোলনের কর্মসূচি নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন সংগঠনের নেতৃত্ব।