
ত্রিপুরার বিভিন্ন বিদ্যালয়ে শুরু হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শুক্রবার উচ্চ মাধ্যমিকের জীববিজ্ঞান, হিসাবশাস্ত্র এবং ইতিহাস বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কিন্তু ইতিহাস পরীক্ষার দিনেই ঘটেছে অবিশ্বাস্য ঘটনা। কুমারঘাট মহকুমার ফটিকরায়ের স্কুলগুলিতে পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রাকৃতিক বিপর্যয়ে এলাকা অন্ধকার হয়ে পড়ে, বিদ্যুৎ চলে যায়।প্রায় ৫৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫৮ জন পরীক্ষা দিয়েছে মোমবাতির আলোয়। বিদ্যালয় কর্তৃপক্ষ প্রায় ষাটটি মোমবাতি কিনে প্রতিটি বেঞ্চে জ্বালিয়ে পরীক্ষা চালিয়ে গেছে।শুধু ফটিকরায় নয়, কুমারঘাটের অন্যান্য সরকারি ও আধা-সরকারি বিদ্যালয়েও একই দৃশ্য। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও শিক্ষার্থীরা মোমবাতির আলোয় পরীক্ষা সম্পন্ন করেছে।
বিশেষজ্ঞরা মন্তব্য করছেন, এই দৃশ্য আধুনিক বিদ্যুৎ পরিষেবার বাস্তব চিত্র হলেও ত্রিপুরার শিক্ষা বিপ্লবের নতুন ইতিহাস এদিন রচিত হয়েছে।