ত্রিপুরা
img

এডিসি নির্বাচনকে সামনে রেখে জম্পুই–দামছড়ায় আইপিএফটির প্রচার

রাজ্যের আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে জম্পুই–দামছড়া কেন্দ্রে প্রচার শুরু করে দিয়েছে আইপিএফটি নেতৃত্ব। যদিও দলটি রাজ্যে বিজেপির শরিক, তবে এবারের এডিসি নির্বাচনে আইপিএফটি এককভাবে লড়াই করতে আগ্রহী বলে দলীয় সূত্রে জানা গেছে।এখনও পর্যন্ত আইপিএফটির আনুষ্ঠানিক প্রার্থী তালিকা ঘোষণা না হলেও ১ নম্বর জম্পুই–দামছড়া কেন্দ্র এবং ৩ নম্বর দশদা-কাঞ্চনপুর কেন্দ্রে ইতিমধ্যেই শুরু হয়েছে দলীয় তৎপরতা।১ নম্বর জম্পুই–দামছড়া কেন্দ্রের অন্তর্গত ভান্ডারিমা এলাকার বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থীকে সামনে রেখে মিছিল, সভা ও প্রচার কর্মসূচি চালান আইপিএফটি নেতৃত্বরা।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইপিএফটির কাঞ্চনপুর এলাকার ভাইস প্রেসিডেন্ট হরেন্দ্র রিয়াং, জেনারেল সেক্রেটারি দেবব্রত রিয়াং সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা এলাকায় সভা করে ভোটারদের সঙ্গে যোগাযোগ করেন এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীকে সমর্থন করার আহ্বান জানান। রাজ্যে এখনও এডিসি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ফলে নির্বাচন ঘিরে আগামী দিনে রাজ্যের রাজনৈতিক অঙ্গন আরও উত্তপ্ত হয়ে উঠবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।