ত্রিপুরা
img

একই দিনে পরপর তিনটি বাড়িতে চুরির হানা ঘটনা বিলোনিয়ায়

হরিনাম সংকীর্তন উৎসবের সুযোগে বিলোনিয়ার জয়পুর এলাকায় একের পর এক তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
ঘটনাটি ঘটেছে বিলোনিয়া থানার অন্তর্গত নলুয়া বাজার সংলগ্ন জয়পুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় হরিনাম সংকীর্তন উৎসব চলাকালীন সুযোগ নিয়ে চোরের দল একই রাতে তিনটি বাড়িতে চুরির হানা দেয়।চুরির শিকার হওয়া বাড়িগুলোর মধ্যে রয়েছে শিবু বিশ্বাস, তপন মহাজন এবং পাশ্ববর্তী আরও একটি পরিবারের বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বিলোনিয়া থানা এবং ঋষ্যমুখ ফাঁড়ি থানার পুলিশ।শুক্রবার সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষতিগ্রস্ত শিবু বিশ্বাসের স্ত্রী জানান, তাদের ঘর থেকে নগদ প্রায় ১০ হাজার টাকা এবং দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে যায় চোরের দল। এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।অন্যদিকে তপন মহাজনও জানান, এই চুরির ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।এদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখন দেখার বিষয়, তদন্তের মাধ্যমে চোরের দলকে কত দ্রুত পাকড়াও করতে পারে পুলিশ।
এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে নিরাপত্তা জোরদার করুক প্রশাসন।