
লংকা মুরা এলাকায় জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ, জমি মাফিয়ারা বিকি ঘোষের উপর হামলা চালায়।
পুলিশ এখনও পর্যন্ত হামলাকারীদের গ্রেফতার করতে পারেনি। পরিস্থিতি নিয়ে বিকি ঘোষের পরিবার পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানান এবং দ্রুত সুষ্ঠু বিচার ও হামলাকারীদের গ্রেফতারের দাবি জানায়।“আমাদের উপর একের পর এক হামলা চালানো হয়েছে। এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। আমরা চাই সুষ্ঠু বিচার এবং দোষীদের শাস্তি নিশ্চিত হোক।”স্থানীয়রা জানান, জমি মাফিয়াদের অব্যাহত হুমকি এবং জোরদখলের কারণে এলাকায় উদ্বেগের অবস্থা বিরাজ করছে।
বিকি ঘোষের পরিবার আশাবাদী, পুলিশ দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে হামলাকারীদের গ্রেফতার করবে এবং জমি বিবাদে শান্তি ফিরিয়ে আনবে।