

Mar 11, 2026
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রবীণ মহিলাদের সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো ২০ নম্বর ওয়ার্ডে।
২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্তর উদ্যোগে ওয়ার্ড অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এলাকার প্রবীণ মহিলাদের সম্মাননা জানানো হয় এবং তাঁদের হাতে স্মারক তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নারীদের সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন এবং তাঁদের অবদানকে সম্মান জানান।কাউন্সিলর রত্না দত্ত জানান, সমাজে নারীদের অবদানকে সম্মান জানাতেই নারী দিবস উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রবীণ মহিলাদের সম্মাননার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারা।