ত্রিপুরা
img

মহাকরণে ২৪ দফা দাবিসনদ পেশ ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের

বুধবার আগরতলার মহাকরণে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দফতরের বিশেষ সচিব তপন কুমার দাসের কাছে ২৪ দফা দাবিসনদ পেশ করে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন।
ডেপুটেশনে সংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন সাহা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন তারা দৃষ্টিহীনদের শিক্ষা, কর্মসংস্থান এবং বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা নিয়ে একাধিক সমস্যার কথা তুলে ধরেন এবং দ্রুত সমাধানের দাবি জানান।ডেপুটেশন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন সংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন সাহা। তিনি জানান, রাজ্যের দৃষ্টিহীন মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে এই ২৪ দফা দাবিসনদ পেশ করা হয়েছে।এদিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিদাস দত্ত, অরুণ কুমার রায়, সুব্রত সরকার, ঠাকুরচান দাস এবং প্রশান্ত পালিত সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের দাবি, দৃষ্টিহীনদের সমস্যা দ্রুত সমাধানে সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।