ত্রিপুরা
img

মোহনপুরে মহিলাদের মধ্যে বুনন সুতা বিতরণ

প্রত্যেক মহিলাকে প্রায় দেড় কেজি করে সুতা বিনামূল্যে প্রদান করা হয়। এই উদ্যোগের ফলে মহিলারা ঘরে বসেই বুনন কাজের মাধ্যমে স্বনির্ভর হওয়ার সুযোগ পাবেন বলে জানানো হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, মোহনপুর প্রশাসক সজল দেবনাথ, মোহনপুর পৌরসভার চেয়ারম্যান শংকর দেব এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। সরকারের এই উদ্যোগে উপকৃত হয়ে মহিলারা আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বাড়ানোর দাবি জানান।