ত্রিপুরা
img

কমলাসাগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আশঙ্কাজনক বাইক চালক

জানা যায়, মধুপুরের দিক থেকে আগরতলার উদ্দেশ্যে আসছিল একটি ইকো গাড়ি, অপরদিকে বিশালগড় থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে বাইক নিয়ে যাচ্ছিলেন সুজিত বিশ্বাস।রাস্তারমাথা এলাকায় পৌঁছতেই দ্রুতগতির বাইকটি ইকো গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা খায়। ধাক্কার ফলে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন সুজিত বিশ্বাস।স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দেন। পরে দমকল কর্মীরা তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান।কিন্তু আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করেন।এদিকে বিশালগড় থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক ও ইকো গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।। বাঁশ বিক্রি করে কোনোরকমে সংসার চালাতেন তিনি। আহত যুবকের দ্রুত সুস্থতা কামনা করছেন এলাকাবাসী।ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।