ত্রিপুরা
img

আমতলী–খয়েরপুর বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল এক ব্যক্তির

মঙ্গলবার সকাল প্রায় ৯টা নাগাদ আমতলী–খয়েরপুর বাইপাস সড়কের রামমোহন স্কুলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম অমূল্য সরকার, বয়স আনুমানিক ৬২ বছর। তিনি মালয়নগর বাইপাস এলাকার বাসিন্দা বলে জানা গেছে।স্থানীয় সূত্রে খবর, একটি বোলেরো বা থার গাড়ি সজোরে ধাক্কা মারলে গুরুতর আহত হন অমূল্য সরকার। দুর্ঘটনার পরপরই আনন্দনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে দ্রুত টি এম সি হাসপাতালে নিয়ে যান।কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, ময়নাতদন্তের পর আগামীকাল মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।এদিকে স্থানীয়দের অভিযোগ, আমতলী–খয়েরপুর বাইপাস সড়কে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। প্রতিনিয়ত মানুষ আহত ও নিহত হলেও যানবাহনের বেপরোয়া গতিতে লাগাম টানা যাচ্ছে না। ঘটনার পর ঘাতক গাড়ি ও চালককে আটক করতে শ্রীনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এখন দেখার বিষয়, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কত দ্রুত ব্যবস্থা নিতে পারে।