
এডিসি নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও রাজ্যজুড়ে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে বামফ্রন্ট। সাব্রুম মহকুমার কলাছড়া বাজার এলাকায় দেখা গেল সেই প্রস্তুতিরই ঝলক।
এডিসি নির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম তথা বামফ্রন্ট। সেই ধারাবাহিকতায় সাব্রুম মহকুমার কলাছড়া বাজার এলাকায় বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বার্জুং ত্রিপুরার সমর্থনে এক মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়প্রথমে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়, পরে অনুষ্ঠিত হয় পথসভা। কর্মসূচিতে দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। লাল পতাকা হাতে নিয়ে এলাকাজুড়ে শক্তি প্রদর্শন করেন বাম কর্মীরা।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, দলের জেলা সম্পাদক অরুণ ত্রিপুরা, প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী এবং ২৮ শিলাছড়ি মনুবনকুলের প্রার্থী উচাথই মগ সহ অন্যান্য নেতৃবৃন্দ।সভায় বক্তারা বলেন, মানুষের স্বার্থ রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে বামফ্রন্টকে সমর্থন করার আহ্বান জানানো হয়।
এডিসি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যজুড়ে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। কলাছড়ার এই কর্মসূচিকে আগামী নির্বাচনের প্রস্তুতির গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলেই মনে করছেন রাজনৈতিক মহল।