
প্রত্যক্ষদর্শীদের মতে, রাস্তার পাশে গিয়ে অটোটি একাধিকবার পাল্টি খায়। এতে চালকসহ অটোতে থাকা পাঁচজন যাত্রী গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনাগ্রস্ত অটোর পেছনেই আগরতলা থেকে ছামনু যাওয়ার পথে ছিল অগ্নি নির্বাপক দপ্তরের একটি গাড়ি। দমকল কর্মীরা দ্রুত গাড়ি থামিয়ে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান।হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পাঁচজনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় তাদের আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়। কিন্তু সেখানেই দেখা দেয় বড় বিপত্তি। হাসপাতালের তিনটি অ্যাম্বুলেন্সের মধ্যে দুইটিই বিকল থাকায় আহত দুইজন রোগীকে প্রায় ত্রিশ মিনিটেরও বেশি সময় হাসপাতালের করিডোরে অপেক্ষা করতে হয়।পরে কল্যাণপুর হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স আসার পর গুরুতর আহতদের জিবি হাসপাতালে পাঠানো সম্ভব হয়। হাসপাতাল কর্তৃপক্ষের এই দায়িত্বজ্ঞানহীনতায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এদিকে দুর্ঘটনার ঘটনার তদন্ত শুরু করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। পাশাপাশি হাসপাতালের অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।