
রাজ্যের কৃষক ও শ্রমজীবী মানুষের বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে বড় কর্মসূচির ঘোষণা। ১২ দফা দাবি নিয়ে আগামী ১৮ মার্চ বিধানসভা অভিযান কর্মসূচি ঘোষণা করল সারা ভারত কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা ক্ষেতমজুরি ইউনিয়ন।
মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে সংগঠনগুলির রাজ্য নেতৃত্বরা জানান, কৃষক, ক্ষেতমজুর এবং সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন দাবিকে সামনে রেখে এই বিধানসভা অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে।সংগঠনগুলির অভিযোগ, দীর্ঘদিন ধরে কৃষক ও ক্ষেতমজুরদের নানা সমস্যা সমাধানের দাবি জানানো হলেও সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।আগামী ১৮ মার্চ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষকে নিয়ে এই বিধানসভা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানান সংগঠনের নেতৃত্বরা।
সংগঠনগুলির দাবি, সরকার দ্রুত তাদের দাবিগুলি পূরণ না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।
কৃষক সভা, গণমুক্তি পরিষদ ও ক্ষেতমজুরি ইউনিয়নের যৌথ কর্মসূচি