ত্রিপুরা
img

প্রজ্ঞা ভবনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ কর্মসূচির উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

ত্রিপুরা সরকারের প্রাতিষ্ঠানিক অর্থসংস্থান ও সামাজিক নিরীক্ষা নির্দেশালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নারী ক্ষমতায়ন এবং সমাজে নারীদের অগ্রগতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব অপুর্ব রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানের মাধ্যমে নারীদের অধিকার, ক্ষমতায়ন এবং সমাজে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই কর্মসূচি নারীদের অগ্রগতি ও ক্ষমতায়নের বার্তা আরও শক্তিশালী করবে বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

এই মুহূর্তে