ত্রিপুরা
img

বামুটিয়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামুটিয়া ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিংহ, ভাইস চেয়ারম্যান ঝুটন দাস, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সদস্যা খুশবু দেববর্মা মহালনবিশ, শীলা দাস সেন সহ ব্লক ও পঞ্চায়েতের আধিকারিকরা।অনুষ্ঠানে বক্তারা নারীর শিক্ষা, ক্ষমতায়ন এবং সমাজে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন। বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিংহ দেশের নারীদের অগ্রগতিতে সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রাজা রামমোহন রায়ের অবদানের কথা তুলে ধরেন।পাশাপাশি অনুষ্ঠানে দেশের বীরাঙ্গনাদের স্মরণ করে রাণী লক্ষ্মীবাই, ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সুফিয়া কুরেশি এবং ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার ভূমিকা সিং-এর অবদান নিয়েও আলোচনা করা হয় এবং তাঁদের প্রতি সম্মান জানানো হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজে নারীর শক্তি, সাহস এবং অবদানের বার্তা তুলে ধরা হয়।

এই মুহূর্তে