ত্রিপুরা
img

অবৈধ সম্পর্কের অভিযোগে যুব মোর্চা সভাপতির বিরুদ্ধে মামলা

উত্তর ত্রিপুরার কৈলাশহরে অবৈধ সম্পর্ককে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ। যুব মোর্চার এক সভাপতির বিরুদ্ধে কৈলাশহর মহিলা থানায় মামলা দায়ের করেছেন এক গৃহবধূ।
জানা গেছে, শিবন নামে এক ব্যক্তির স্ত্রী অভিযোগ করে কৈলাশহর মহিলা থানায় লিখিতভাবে জানান যে, যুব মোর্চার এক সভাপতির সঙ্গে তার স্বামীর অবৈধ সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের জেরেই তাদের পারিবারিক জীবনে অশান্তি তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।অভিযোগকারিণীর দাবি, বিষয়টি নিয়ে থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ অভিযোগপত্রের কপিতে রিসিভ সিল দিতে অনীহা প্রকাশ করে। এতে ক্ষোভ প্রকাশ করেন তিনি।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগকারিণী প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে ঘটনাটি নিয়ে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন দেখার বিষয়, অভিযোগের ভিত্তিতে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে।
 মহিলা থানায় মামলা, রিসিভ সিল না দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

এই মুহূর্তে