

Mar 10, 2026
এই র্যালিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ইস্ট জোনালের চেয়ারম্যান সুখময় সেন সহ অন্যান্য কর্পোরেটররা।এদিনের র্যালিটি আগরতলা পুর নিগমের ইস্ট জোনাল অফিস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মোটর স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।নারীদের অধিকার, নিরাপত্তা ও ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে দিতে এই র্যালির আয়োজন করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা। নারীদের সম্মান ও সমান অধিকারের বার্তা নিয়ে এই র্যালিতে অংশ নেন বহু মহিলা ও পৌর নিগমের প্রতিনিধিরা।