

Mar 10, 2026
অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা এবং চাইল্ড কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন, অধিকার এবং সমাজে নারীদের অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা মহিলাদের সম্মানিতও করা হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজে নারীদের ভূমিকা ও ক্ষমতায়নের বার্তা তুলে ধরা হয়।