
বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের আউটডোরে প্রতিদিনই চিকিৎসা করাতে আসেন বহু রোগী। কিন্তু অভিযোগ উঠেছে, আউটডোরে না বসে হাসপাতালের কোয়ার্টারেই রোগী দেখছেন চিকিৎসক অভিনন্দন চক্রবর্তী।ওপিডি টিকিট কেটে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও অনেক রোগী চিকিৎসকের দেখা পাচ্ছেন না বলে অভিযোগ।স্থানীয়দের দাবি, এর আগেও একাধিকবার এই বিষয়ে অভিযোগ উঠেছে। এমনকি হাসপাতালের কর্তৃপক্ষ থেকেও তাকে সতর্ক করা হয়েছিল বলে জানা গেছে। তবুও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ রোগী ও তাদের পরিবারের।সরকারি নিয়ম অনুযায়ী হাসপাতালের কোয়ার্টারে বসে রোগী দেখা অনুমোদিত নয়। অথচ সেই নিয়ম উপেক্ষা করে কোয়ার্টারে বসেই রোগী দেখার অভিযোগে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।এদিকে বক্সনগরের সাধারণ মানুষের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক স্বাস্থ্য দপ্তর, যাতে সরকারি চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন সাধারণ মানুষ। এখন দেখার বিষয়, এই অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য দপ্তর কী পদক্ষেপ গ্রহণ করে।