
আড়ালিয়া শান্তিপাড়ায় মর্মান্তিক ঘটনা, মৃত সুরজিৎ দাস (১৫)
দুঃখজনক ঘটনা আড়ালিয়া শান্তিপাড়া এলাকায়। স্নান করতে গিয়ে ছড়ার জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জানা গেছে, মৃত কিশোরের নাম সুরজিৎ দাস, ডাক নাম সায়ন। বয়স মাত্র ১৫ বছর।শনিবার সে বাড়ির পাশের একটি ছড়ায় স্নান করতে গেলে আচমকাই জলে তলিয়ে যায় বলে জানা গেছে।ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।মৃত কিশোরের বাবা সুধীর দাস পেশায় একজন রিকশা চালক। পরিবারের মধ্যে সুরজিৎ ছিল সবচেয়ে ছোট এবং সবার আদরের ছেলে বলে জানিয়েছেন স্থানীয়রা।এই মর্মান্তিক ঘটনায় আড়ালিয়া শান্তিপাড়া এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রতিবেশী ও আত্মীয়স্বজনরা শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
পুলিশ ঘটনার খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।